ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

রাজধানীর পল্লবী এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

ads

রাজধানীর পল্লবী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৩ মার্চ) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহফুজার পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী আমিনুল ইসলাম তাকে হত্যা করেছে।


এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমিনুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছেনিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই মাহফুজাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করা হতো। এমনকি শারীরিক নির্যাতনও করতেন স্বামী আমিনুল ইসলাম সীমান্ত।


অভিযোগ রয়েছে, মৃত্যুর আগে মাহফুজার বাবার রেখে যাওয়া সঞ্চয়পত্রের টাকার দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করা হতো। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তে মৃত্যুর আসল ঘটনা বেরিয়ে আসবে।

ads
ads
ads

Our Facebook Page